ঢাকা, , ,
ঢাকা, , ,

কাপ্তাই উপজেলার দরিদ্র জেলেদের মাঝে ছাগল ও রিক্সা ভ্যান বিতরণ

কাপ্তাই , রাঙামাটি প্রতিনিধি:
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের অর্থায়নে দরিদ্র জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপজেলা মৎস্য দপ্তর, কাপ্তাই এর সার্বিক ব্যবস্থাপনায় কাপ্তাই উপজেলার ৬ জন জেলের মাঝে ২৪টি ছাগল এবং ৫ জন জেলের মাঝে ৫টি রিক্সা ভ্যান বিতরণ করা হয়েছে। 

 

১১ ডিসেম্বর ২০২৩, সোমবার  সকাল সাড়ে ১০ টায় কাপ্তাই উপজেলা পরিষদ চত্বরে বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন।

 

এ সময়   অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  কাপ্তাই  সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান এবং  প্রকল্পের সহকারী পরিচালক মো: তোফাজ্জল হোসেন ফাহিম।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com