স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি : খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়িতে উপজাতীয় আঞ্চলিক দুই সংগঠনের আধিপত্য বিস্তারে গুলাগুলিতে পিসিপি’র সাবেক সভাপতি বিপুল চাকমা সহ চার জন নিহত হয়েছে। এছাড়া এ ঘটনায় আরো তিন জন এখনো নিখোঁজ রয়েছেন বলে জানা যায়।
গতকাল সোমবার (১১ ডিসেম্বর ২০২৩) রাতে পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের অনিল পাড়া নামক গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
বিশ্বস্থসুত্রে জানা যায় , নিহতরা হলেন- পিসিপি’র সাবেক সভাপতি ও গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা (৩২), পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি সুনীল কান্তি ত্রিপুরা (২৮), গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সহ-সভাপতি লিটন চাকমা (২৯) ও ইউপিডিএফ সদস্য রুহিন বিকাশ ত্রিপুরা (৪৯)।
নিহতদের মধ্যে বিপুল চাকমার বাড়ি চেঙ্গী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের করল্যাছড়ি বুদ্ধধন পাড়ায়। সে সুনয়ন চাকমার ছেলে। সুনীল ত্রিপুরার বাড়ি মাটিরাঙ্গা উপজেলার বড়নাল ইউনিয়নের সুরেন্দ্র রোয়াজা হেডম্যান পাড়ার সুখেন্দু বিকাশ ত্রিপুরার ছেলে। লিটন চাকমার খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের দ্রোনচার্য্য কার্বারি পাড়ার মৃত. চিন্তা মুনি চাকমার ছেলে এবং রুহিন বিকাশ ত্রিপুরা পানছড়ির উল্টাছড়ি ইনিয়নের পদ্মিনী পাড়ার বাসিন্দা জনাধন ত্রিপুরার ছেলে।
এ ঘটনায় আরো নিখোঁজ রয়েছেন ইউপিডিএফ সংগঠক নীতিদত্ত চাকমা, হরিকমল ত্রিপুরা ও সদস্য প্রকাশ ত্রিপুরা।