ঢাকা, , ,
ঢাকা, , ,

এ কে আজাদের প্রার্থিতা বৈধ ঘোষণা ইসির

ফরিদপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের প্রার্থিতা বাতিল চেয়েছেন আওয়ামী লীগের প্রার্থী শামীম হক। সেই আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে তার প্রার্থিতা বৈধ বলে ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। ফলে টিকে গেলেন স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ, নির্বাচনে অংশ নিতে প্রার্থী হিসেবে তার আর কোনো বাধা নেই।

শুক্রবার (১৫ ডিসেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আপিল শুনানির পর এই রায় দেন নির্বাচন কমিশন। আপিল শুনানিতে সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। উপস্থিত আছেন অন্য চার কমিশনারসহ ইসি সচিব।

এদিকে হলফনামায় দ্বৈত নাগরিকত্ব (মার্কিন) সংক্রান্ত ‘মিথ্যা তথ্য’ দেওয়ার অভিযোগ তুলে এ কে আজাদের প্রার্থিতা বাতিল চাওয়া হয়েছে। এ বিষয়ে তথ্য দিতে ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। ঢাকার মার্কিন দূতাবাসের সহায়তায় তথ্য সংগ্রহের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তথ্যসহ আপিল শুনানি শেষে শুক্রবার নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নিলো।

শুনানি শেষে বের হয়ে এ কে আজাদের পক্ষের আইনজীবী বলেন, ফরিদপুর ৩ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শামীম হকের আইনজীবী একটি অভিযোগ দাখিল করেন যে, এ কে আজাদ আমেরিকারও নাগরিক। আজ কমিশন শুনানিতে শামীম হকের আইনজীবীর কাছে জানতে চায় তাদের সুনির্দিষ্ট তথ্য প্রমাণ আছে কি না। জবাবে তারা বলেন, আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই। পরে তথ্য প্রমাণ না থাকায় এ কে আজাদের বিরুদ্ধে আনা অভিযোগ খারিজ করে দেয় ইসি।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com