ঢাকা, , ,
ঢাকা, , ,

খাগড়াছড়িতে সনাতন ছাত্র -যুব পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি :
খাগড়াছড়িতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সনাতন ছাত্র -যুব পরিষদ কেন্দ্রীয় কমিটি।

 

১৫ ডিসেম্বর ২০২৩ শুক্রবার ১১টায় খাগড়াছড়ি জেলা সদদরস্থ রুপনগর সনাতন ছাত্র-যুব পরিষদ ভবনে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

বিতরণকালে সনাতন ছাত্র যুব পরিষদ কেন্দ্রীয় কমিটি’র সভাপতি স্বপন ভট্টাচার্য্য ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী উপস্থিত ছিলেন।

 

সনাতন ছাত্র-যুব পরিষদ কেন্দ্রীয় কমিটি’র সাংগঠনিক সম্পাদক পায়েল দাশ’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক রানা ভট্টাচার্য্য।

 

সভায় অতিথিরা বলেন, মানুষের জন্য ভালো কিছু আমাদের জন্য নৈতিক দায়িত্ব। আমাদের প্রত্যেককে একে অপরের প্রতি নিজেদের সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়াতে হবে। শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ এটা তাদের প্রতি সামান্য উপহার। এভাবে জনকল্যাণ মূলক ও মানবিক কাজের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপনের জন্য সনাতন ছাত্র -যুব পরিষদের সংশ্লিষ্টদের এমন উদ্যোগকে সাধুবাদ জানান।

 

এ সময় অন্যান্যদের মধ্যে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: শানে আলম,খাগড়াছড়ি শ্রী শ্রী লক্ষী নারায়ন মন্দির পরিচালনা কমিটি’র সাধারণ সম্পাদক নির্মল দেব,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখা’ র আহ্বায়ক ও প্রবীণ সাংবাদিক তরুণ কুমার ভট্টাচার্য্য প্রমূখ সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com