ঢাকা, , ,
ঢাকা, , ,

আচরণবিধি লঙ্ঘন : ব্যাখ্যা দিতে এসে সাংবাদিকদের এড়িয়ে গেলেন আমু

নির্বাচন কমিশনের (ইসি) তলবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ব্যাখ্যা দিতে এসে সাংবাদিকদের এড়িয়ে তাড়াহুড়ো করে বের হয়ে গেলেন ঝালকাঠি-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আমির হোসেন আমু। ব্যাখ্যা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‌‘নো কমেন্টস’।

শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেল ৩টা ১৭ মিনিটে নির্বাচন কমিশন কার্যালয় ছাড়েন আমির হোসেন আমু।

চলে যাওয়ার সময় তিনি (আমু) কমিশনে কী জবাব দিয়েছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বলেন, ‘নো কমেন্টস’। এসময় সাংবাদিকরা কথা বলতে চাইলে গাড়ির গ্লাস বন্ধ করেই দ্রুত নির্বাচন কমিশন ছাড়েন তিনি।

এর আগে বিকেল ৩টায় আচরণবিধি লঙ্ঘনের ব্যাখ্যা দিতে নির্বাচন কমিশনে (ইসি) আসেন আমির হোসেন আমু।

প্রসঙ্গত, গত ৯ ডিসেম্বর তাকে সশরীরে উপস্থিত হয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ব্যাখ্যা দিতে বলে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন।

সেই চিঠিতে ইসি জানায়, ‘ঝালকাঠি জেলা পাকহানাদার মুক্তি দিবস’ উদযাপন উপলক্ষ্যে জেলার নলছিটি উপজেলা পরিষদ হলরুমে গত ৮ ডিসেম্বর বেলা ১১টায় এবং ঝালকাঠি পৌরসভার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বিকাল সাড়ে ৩টায় নির্ধারিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

ইসি জানায়, আপনি ওই জনসভায় বক্তৃতা দিয়েছেন এবং আপনার পক্ষে ভোট চেয়েছেন। যার ভিডিও ও স্থিরচিত্র বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়েছে। উল্লিখিত কার্যক্রম সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮-এর পরিপন্থি।

চিঠিতে আরও জানানো হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আপনাকে ইতিপূর্বে অবহিত করা সত্ত্বেও ভোটগ্রহণের জন্য নির্ধারিত তারিখের তিন সপ্তাহের আগে নির্বাচনী প্রচারণাসহ আচরণবিধি পরিপন্থি কার্যক্রমের জন্য কেন আপনার প্রার্থিতা বাতিল করা হবে না, সে বিষয়ে নির্বাচন কমিশনে ১৫ ডিসেম্বর বিকাল ৩টায় ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে উল্লিখিত বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছেন।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com