ঢাকা, , ,
ঢাকা, , ,

দেশে ফিরেই মাগুরায় সাকিব

আজ মহান বিজয় দিবস। আর এই দিনে তার গ্রামের বাড়ি মাগুরায় গেলেন  সাকিব আল হাসান। আমেরিকা থেকে দেশে ফিরেই টাইগার অধিনায়ক নিজ জন্মভূমিতে গেলেন। আর সাকিবের সঙ্গে এই সফরে আছেন জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনও।

সাকিবের মাগুরায় যাওয়ার খবর রুবেল তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে নিশ্চিত করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘মাগুরায় প্রিয় ভাইয়ের সাথে বিজয়ের দিনে বিজয়ের লক্ষ্য নিয়ে পথচলা।’

এরপর ছিটকে পড়েন দেশের বাইরে কিউইদের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ থেকেও। কয়েক দিন আগেই আঙুলের চিকিৎসার জন্য আমেরিকায় যান সাকিব। আর সেখানে গিয়ে এক অনুষ্ঠানে নিজের চোটের সর্বশেষ অবস্থাও জানিয়েছিলেন।

নিজের মাঠে ফেরা নিয়ে সাকিব বলেছিলেন, ‘ফিটনেস রিহ্যাভ, বিপিএলের আগে খুব বেশি অপশনও আমি দেখছি না। ইলেকশনও আছে, স্বাভাবিকভাবেই এদিকটাই আমি বিজি থাকব। বিপিএল থেকেই খেলাটা শুরু হবে বলে আমি মনে করি। বিপিএলের প্রথম থেকেই ভালো অবস্থায় খেলতে পারব ফিট হয়ে।’

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com