ঢাকা, , ,
ঢাকা, , ,

গুজবে কান দিবেন না ৭ তারিখে দেখা হবে বিজয়ে – গোলাম সারোয়ার কবীর

 শ্রীনগর ,মুন্সিগঞ্জ প্রতিনিধি :
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুন্সিগঞ্জ-১ স্বতন্ত্র প্রার্থী গোলাম সারোয়ার কবির নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন আলোচনার ঝড় উঠেছে। পবিত্র ওমরা হজ্ব পালনের উদ্দেশে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিমানে যাত্রা করেন।

 

 

এই বিষয়ে গোলাম সারোয়ারে সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,পবিত্র ওমরা হজ্ব পালনের উদ্দেশে বৃহস্পতিবার বিকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে সৌদি আরব পৌঁছাই। একটি স্বার্থন্বেষী মহল উঠে পড়ে লেগেছে আমাকে দমিয়ে রাখার জন্য আমি তাদের উদ্দেশ্যে বেশি কিছু বলতে চাই না।

 

 

তিনি শ্রীনগর-সিরাজদিখান উপজেলাবাসীর কাছে দোয়া কামনা করেন এবং তিনি বলেন ৭ তারিখে দেখা হবে বিজয়ে গুজবে কান দিবেন না, পবিত্র ওমরা হজ পালন শেষে আগামী ১৮ ডিসেম্বর দেশে ফিরে আসার কথা জানান এই সাবেক ছাত্র নেতা।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com