ঢাকা, , ,
ঢাকা, , ,

নির্বাচনী প্রচারণায় ফেরদৌস, সেলফিতেই আগ্রহী ভোটার

ঢাকা-১০ আসনের ১৮ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচনী গণসংযোগ শুরু করেছেন আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। প্রচারণার সময় ভোটার ও উপস্থিত জনতাকে নায়কের সঙ্গে ছবি তুলতেই বেশি আগ্রহী দেখা গেছে।

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুর ৩টা ৪৫ মিনিটের দিকে বিজিবি তিন নম্বর গেট সংলগ্ন স্বর্ণপট্টি থেকে গণসংযোগ শুরু করেন তিনি। এর মধ্য দিয়ে ফেরদৌস আহমেদের ঢাকা-১০ আসন (ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট, হাজারীবাগ) এলাকায় আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হলো।

প্রতীক পেয়েই নির্বাচনী এলাকায় চিত্রনায়ক ফেরদৌস

সরেজমিন দেখা যায়, প্রচারণার শুরুতেই তিনি হ্যান্ডবিল স্থানীয় জনগণ, দোকানি, রিকশাচালক ও দলীয় নেতাকর্মীদের মধ্যে বিতরণ করেন। এরপর তিনি কলোনির অলিগলিতে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। নির্বাচনী প্রচারণার মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রের এ চিত্রনায়ককে সামনে পেয়ে ভোটার থেকে শুরু করে উপস্থিত মানুষজন সেলফি ও ছবি তুলতে ভিড় করছেন।

ফেরদৌস বলেন, আমি সবসময় অন্য প্রতীকের প্রার্থীদের সম্মান করি। পুরো নির্বাচনে আমি তাদের প্রতি সম্মান রেখে ক্যাম্পেইন করব।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী মোর্শেদ হোসেন কামাল, নিউমার্কেট থানা আওয়ামী লীগের সভাপতি হানিফ মিয়া, সাধারণ সম্পাদক মনু মিয়া, নিউমার্কেট থানা আওয়ামী লীগের ১৮ নং ওয়ার্ডের সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক আবুল হাসেম লিটনসহ স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com