ঢাকা, , ,
ঢাকা, , ,

কাপ্তাইয়ে দীপংকর তালুকদার এর সর্মথনে প্রধান নির্বাচনী অফিস উদ্বোধন

কাপ্তাই , রাঙামাটি প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দীপংকর তালুকদার এর নৌকা মার্কার সমর্থনে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি বাজারে উপজেলা নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে।

 

কাপ্তাই উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে নিয়ে ফিতা কেটে এই নির্বাচনী অফিস উদ্বোধন করেন। পরে দোয়া ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অংসুইছাইন চৌধুরী সভাপতিত্বে এবং কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল ওহাব এর সঞ্চালনায় এসময় রাঙামাটি জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ হানিফ, সদস্য অংলাচিং মারমা, সদস্য উমেচিং মারমা, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি থোয়াইচিং মং মারমা, সহ সভাপতি আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবি, সহ সভাপতি প্রকৌশলী আবদুল লতিফ, সহ সভাপতি বি এম তংচংগা, সহ সভাপতি বির্দশন বড়ুয়া, সহ সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল, সহ সভাপতি সুব্রত বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন তনচংগ্যা ধনা ও নুর উল্লাহ ভূইয়া , শ্রম বিষয়ক সম্পাদক অজয় সেন ধনা,তথ্য সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক সাগর চক্রবর্তী, প্রচার সম্পাদক নুর নবী, সহ দপ্তর সম্পাদক জয়নাল আবেদন রাজধন সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং কাপ্তাই উপজেলা নির্বাচন পরিচালনা কমিটি সদস্য ও উপদেষ্ট মন্ডলীর সকল সদস্য উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com