ঢাকা, , ,
ঢাকা, , ,

ছবি তোলায় মেজাজ হারান শহিদ কাপুর

সম্প্রতি একটি অনুষ্ঠান শেষে স্ত্রী মীরা রাজপুত ও দুই ছেলে-মেয়েকে নিয়ে বের হন শহিদ কাপুর। এসময় তাদের ছবি তুলতে ঘেরাও করে ধরে ফটোগ্রাফারদের দল। তাতেই মেজাজ হারান অভিনেতা। 

এসময় খানিক ঝাঁঝিয়ে উঠে অভিনেতা বলেন, ‘আর কত ছবি তুলবেন আপনারা, ২৫০ কোটি ছবি তুলে ফেলেছেন! দুটো বাচ্চা আছে, তাদের সামনে এমন করবেন না।’

চোখ পাকিয়ে ফটোগ্রাফারদের দেখতে দেখতেই গাড়িতে উঠে যান শহিদ কাপুর।

সম্প্রতি অভিনেতার এমনই এক ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে ফটোগ্রাফারদের ওপর রেগে যান তিনি।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com