ঢাকা, , ,
ঢাকা, , ,

বিজয় শোভাযাত্রায় জড়ো হচ্ছেন আ.লীগ নেতাকর্মীরা

মহান বিজয় দিবস ২০২৩ উপলক্ষ্যে বিজয় শোভাযাত্রা করবে আওয়ামী লীগ। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি ধানমন্ডি-৩২ নম্বর গিয়ে শেষ হবে। শোভাযাত্রায় অংশ নিতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিউশনের সামনে জড়ো হচ্ছেন দলের নেতাকর্মীরা।

জানা গেছে, আওয়ামী লীগের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিজয় শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। শোভাযাত্রাটি উদ্বোধন করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এতে দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন।

মঙ্গলবার দুপুর আড়াইটায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে শোভাযাত্রাটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে। ধানমন্ডি-৩২ নম্বর বঙ্গবন্ধুর ভবনের সামনে গিয়ে শোভাযাত্রাটি শেষ হবে।

সরেজমিনে দেখা যায়, আজ দুপুর ১২টা থেকেই দলের নেতাকর্মীরা জড়ো হচ্ছে। প্রথমে মহিলা শ্রমিক লীগের একটি মিছিল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আসেন। এরপর বেশ কয়েকটি মিছিল নিয়ে নেতাকর্মীরা এসে সেখানে উপস্থিত হন।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com