ঢাকা, , ,
ঢাকা, , ,

নোয়াখালীতে মিছিল থেকে বিএনপির ৩ নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার , নোয়াখালী :
নোয়াখালীর বেগমগঞ্জে হরতালের মিছিল থেকে বিএনপির ৩ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

মঙ্গলবার (১৯ ডিসেম্বর ২০২৩ ) সকাল পৌনে ১০টার টার দিকে উপজেলার চৌমুহনী পূর্ব বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার কৃতরা হলেন, চৌমুহনী পৌরসভা বিএনপির প্রচার সম্পাদক কফিল উদ্দিন সুফল, চৌমুহনী পৌরসভার ৩নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো.সোহেল ও যুবদল নেতা মো.জহিরুল ইসলাম ওরফে সুৃমন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল পৌনে ১০টার দিকে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষা চন্দ্র দাসের নেতৃত্বে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি চৌমুহনী পৌরসভার ব্যাংক রোড থেকে বের হয়ে কাছারি বাড়ি মসজিদ মোড়ে যাওয়ার সময় পুলিশ বাধা দিলে পুলিশের সাথে বিএনপির নেতা কর্মিদের সাথে বাক বিতণ্ডা হয়। পরে পুলিশ ধাওয়া দিয়ে বিএনপির ৩ নেতাকে গ্রেপ্তার করে। তবে এ সময় পুলিশের কোন সদস্য আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

 

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আগের মামলা রয়েছে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com