ঢাকা, , ,
ঢাকা, , ,

সীতাকুণ্ডে সাংবাদিকদের সাথে জাপা প্রার্থীর মতবিনিময়

সীতাকুণ্ড , চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রামের সীতাকুণ্ডে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড (আকবর শাহ- পাহাড়তলী) আংশিক আসনের জাপার প্রার্থী কেন্দ্রিয় যুগ্ন মহাসচিব মো.দিদারুল কবির দিদার।

 

২০ ডিসেম্বর ২০২৩ বুধবার বিকালে তিনি পৌরসদরস্থ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা করেন।

 

জাপা নেতা দিদার বলেন, এলাকাবাসীর কাঙ্ক্ষিত উন্নয়ন ও চাহিদা পূরণই আমার অঙ্গীকার। বর্তমান সরকারের অধীনে সারাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। তবে দুঃখের বিষয় সীতাকুণ্ডে কাঙ্ক্ষিত উন্নয়ন কর্মকাণ্ড হয়নি। আমি সীতাকুণ্ডের মানুষের সুখ–দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছি। আমি মনে করি জনপ্রতিনিধি হয়ে মানুষের জন্য কাজ করার সুযোগ বেশি। তাই সীতাকুণ্ডের মানুষের জন্য কাজ করতে সংসদ সদস্য প্রার্থী হয়েছি। আগামী ৭ জানুয়ারি লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন।

 

 

এসময় উপস্থিত ছিলেন,চট্টগাম উত্তর জেলা জাতীয় পার্টি সহ-সভাপতি মো.নুরুন্নবী,উপজেলা শাখার সভাপতি রেজাউল করিম বাহার,সাধারণ সম্পাদক মো.রফিকুল ইসলাম রফিক,মো.দিদারুল আলম, মো.ফসিউল আলম ভূঁইয়া ও ফসিউল আলমসহ নেতাকর্মীরা।

মতবিনিময় সভা শেষে তিনি পৌরসদর বাজারে নির্বাচনী প্রচারনা শুরু করেন।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com