ঢাকা, , ,
ঢাকা, , ,

শ্রীনগরে আওয়ামী লীগের প্রার্থীর জন্য যুবলীগের নৌকায় ভোট প্রার্থনা

অধীর রাজবংশী, শ্রীনগর ,মুন্সিগঞ্জ :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী মুন্সিগঞ্জ ১ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মহিউদ্দিন আহমেদকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার লক্ষে শ্রীনগরে যুবলীগের উদ্যোগে ভোট চাওয়া শুরু করেছে।

 

 

২২ ডিসেম্বর ২০২৩ শুক্রবার সকাল ১০ টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

শ্রীনগর উপজেলা যুবলীগের সভাপতি ফিরোজ আল মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নেছার উল্লাহ্ সুজনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মশিউর রহমান মামুন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় পরিবেশ ও বন বিষয়ক উপ কমিটির সদস্য মাকসুদ আলম ডাবলু, যুবলীগে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান চপল, যুবলীগের কেন্দ্রীয় ক্রীড়া বিষয় সম্পাদক নিজাম উদ্দিন পারভেজ, জেলা যুবলীগের সহ-সভাপতি স্বপন রায়, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আলাউদ্দিন সিকদার সুমন, কোলাপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আতাহার হোসেন , ষোলঘর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আল আমিন, মোঃ শাহ আলম খান, সাব্বির পাঠান প্রমুখ।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com