ঢাকা, , ,
ঢাকা, , ,

রোয়াংছড়ির নোয়াপতং – এ নির্বাচনী গণসংযোগে বীর বাহাদুর

 রোয়াংছড়ি , বান্দরবান প্রতিনিধি :
বান্দরবানের রোয়াংছড়িতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি দ্বাদশ জাতীয় সংসদের আসন্ন নির্বাচনে বান্দরবান ৩০০ নং আসনে এমপি পদপ্রার্থী হয়ে রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়নে নির্বাচনী এলাকার গ্রামে গ্রামে গিয়ে গণসংযোগ করেছেন।

 

 

২২ ডিসেম্বর ২০২৩ শুক্রবার সকাল ১১টার থেকে গণ সংযোগ করে বেলা ২টা দিকে জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজার প্রাঙ্গনে প্রচারণা সভা যোগ দেন।

 

 

নির্বাচনী প্রচারণায় বান্দরবান জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী উজ্জ্বল কান্তি দাশ, সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাশ, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক হ্লাথোয়াইহ্রী মারমা, জেলা পরিষদের সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, সুগত প্রিয় বড়ুয়া, উপজেলা আওয়ামী লীগে সভাপতি চহ্লামং মারমা, উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা, ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা, রোয়াংছড়ি সদর ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, তারাছা ইউপি চেয়ারম্যান উনুমং মারমা, নোয়াপতং ইউপি চেয়ারম্যান চনুমং মারমা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনন্দ সেন তঞ্চঙ্গ্যা উপস্থিত ছিলেন। । এছাড়া জন সমাবেশে অঙ্গসহযোগী সংঠনের হাজারো নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com