ঢাকা, , ,
ঢাকা, , ,

মুন্সীগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী কবিরের গণসংযোগ

অধীর রাজবংশী, মুন্সিগঞ্জ:
শ্রীনগরের সিংপাড়া,কোলা ও ছাতিয়ানতলী এলাকায় গণসংযোগ কর্মসূচিতে মুন্সিগঞ্জ-১ নির্বাচন এলাকায় স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার কবির ট্রাক প্রতীকের পক্ষে ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে ভোট প্রার্থনা করেছেন।

 

২২ ডিসেম্বর ২০২৩ শুক্রবার বেলা ১১ টায় শ্রীনগরের সিমপাড়া বাজারে আসলে শত শত নেতাকর্মী তার পক্ষে স্লোগান দেয়। এ সময় তিনি ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথেকেুশল বিনিময় করে ভোট প্রার্থনা করে নিজস্ব প্রচারপত্র বিতরন করেন।

 

 

এ সময় গোলাম সরোয়ার কবিরের সাথে উপস্থিত ছিলেন জয় বাংলা সাংবাদিক মঞ্চের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান বাবু, ঢাকা উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোতালেব হোসেন, আটপাড়া ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ আলী কেলে, স্থানীয় আওয়ামী লীগ নেতা জুলহাস হোসেন, হুমায়ুন মেম্বার,কবি নজরুল কলেজের সাবেক ছাত্রনেতা ইমরান হোসেন তপু, সাজ্জাদ , আলমগীর প্রমুখ।

 

স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার কবীর এ সময় সাংবাদিকদের জানিয়েছেন তিনি জনগণের প্রার্থী। এ সময় প্রচারণায় তিনি জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন পেয়েছে ।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com