ঢাকা, , ,
ঢাকা, , ,

অসহযোগ আন্দোলনের ডাকে মিরসরাইয়ে বিএনপির লিফলেট বিতরণ ও গনসংযোগ

মিরসরাই , চট্টগ্রাম প্রতিনিধি :
অসহযোগ আন্দোলনের ডাকে জনমত তৈরির লক্ষ্যে চট্টগ্রামের মিরসরাইয়ে লিফলেট বিতরণ ও গনসংযোগ করেছে বিএনপি।

 

২৩ ডিসেম্বর ২০২৩ শনিবার সকালে মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যানের নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট ও আবুতোরাব বাজারে এ কর্মসূচি পালন করা হয়।

 

এ সময় মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ও বারইয়ার হাট পৌরসভা বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজী, মিরসরাই পৌর বিএনপির সদস্য সচিব জাহিদ হুসাইন, মিরসরাই উপজেলা যুবদলের আহবায়ক কামাল উদ্দিন সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লিফলেট বিতরণ ও গণসংযোগে অংশগ্রহণ করেন।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com