ঢাকা, , ,
ঢাকা, , ,

শান্তি সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই ; কুজেন্দ্র লাল ত্রিপুরা

খাগড়াছড়ি ও মানিকছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ির মানিকছড়িতে নির্বাচনী পথসভায় কুজেন্দ্র লাল ত্রিপুরা চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান।

 

 

আওয়ামীলীগ সরকারের আমলে দেশের শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠানো ও যোগাযোগ ব্যবস্থা ব্যাপক উন্নয়ন হয়েছে বলে উল্লেখ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮নং খাগড়াছড়ি আসনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ পৃথিবীর উন্নত দেশের ন্যায় এগিয়ে চলেছে। বিশেষ করে এক সময়ে পিছিয়ে থাকা পার্বত্যঞ্চলের মানুষ আজ উন্নয়নের সুফল পাচ্ছে। শান্তিচুক্তির ফলে পাহাড়ের যে শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নের শুরু হয়েছিল, তা আজও অব্যহত রয়েছে। শেখ হাসিনার সরকার যতদিন থাকবে ততদিন এদেশের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যাবে। তাই চলমান উন্নয়নের ধারা অব্যহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট চাইলেন তিনি।

 

২৪ ডিসেম্বর ২০২৩ রবিবার বিকেলে মানিকছড়ি উপজেলার ছুদুর খীল ও মহামুনি বাসস্ট্যান্ট এলাকায় নির্বাচনী পথ সভায় তিনি এসব কথা বলেন। মানিকছড়িতে এটি তার প্রথম নির্বাচনী পথসভা।

 

 

তিনি বলেন, বিএনপি-জামাতের অগ্নি সন্ত্রাসের কর্মকাণ্ড এদেশের মানুষ আর দেখতে চায় না বলে সারাদেশে নৌকার জয় জয়কার। দেশের মানুষ বিএনপি-জামাতকে প্রত্যাখ্যান করেছে। তাই আগামী ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে খাগড়াছড়িবাসীর সেবা করার সুযোগ দেয়ার আহ্বান জানান।

 

 

পথ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আ.লীগের সহ-সভাপতি চাইথো অং মারমা,যুগ্ম সাধারন সম্পাদক এ্যাডভোকেট আশুতোষ চাকমা, জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম.এ জব্বার, জেলা মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক শাহিনা আক্তার প্রমূখ।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com