ঢাকা, , ,
ঢাকা, , ,

শ্রীনগরে নৌকা বিজয়ের লক্ষে মুন্সিগঞ্জ ১ আসনের মহিলা লীগের এর গনসংযোগ

অধীর রাজবংশী ,মুন্সিগঞ্জ  :
মুন্সিগঞ্জ-১ (শ্রীনগর- সিরাজদিখান) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিউদ্দিন আহমেদ নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ করেছে উপজেলা মহিলা লীগ।

 

প্রতিদিনের ন্যায় রবিবার দুপুর থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন জনবহুল এলাকায় মহিলা লীগের নেতৃবৃন্দ গণসংযোগ করেন।

 

এ সময় মহিলালীগের নেত্রীরা বলেন, বিএনপি-জামাতের অগ্নি সন্ত্রাসের কর্মকাণ্ড এদেশের মানুষ আর দেখতে চায় না বলে সারাদেশে নৌকার জয়জয়কার। দেশের মানুষ বিএনপি-জামাতকে প্রত্যাখ্যান করেছে। তাই আগামী ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নৌকা মার্কায় ভোট দিয়ে শ্রীনগর- সিরাজদিখানবাসীর সেবা করার সুযোগ দেয়ার আহ্বান জানান।

 

শ্রীনগর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেহানা বেগমের নেতৃত্বে সিরাজদিখান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহামিনা তুহিন, কোলাপাড়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি নাহিদা আক্তার মুন্নি, হাসাড়া ইউনিয়নের মহিলা আওয়ামী লীগের সভাপতি শামসুন্নাহার সুমি,উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেরুন নেছা প্রমুখ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com