ঢাকা, , ,
ঢাকা, , ,

নৌকা জয়ী হবেই হবে : আরাফাত

ঢাকা-১৭ আসনের নৌকার প্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত বলেছেন, প্রতিদ্বন্দ্বী হিসেবে আমি কারো দিকে দেখি না। যে বা যারা আমার প্রতিপক্ষ আছেন, তাদের আমি স্বাগত জানাই এবং ইতিবাচকভাবে নেই।

রোববার (২৪ ডিসেম্বর) রাজধানীর পূর্ব ভাষানটেক ও পশ্চিম ভাষানটেক এলাকায় নির্বাচনী প্রচারণাকালে এসব কথা বলেন তিনি।

গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, আমরা এটার পক্ষে আছি। এই এলাকায় নৌকার অনেক ভোটার আছে, তাদের ভোটটা ব্যালটে নিয়ে আসার চেষ্টা করব। সেটা করতে পারলেই নৌকার পরাজয়ের কোনো সম্ভাবনা নেই, নৌকা জয়ী হবেই হবে। এজন্য প্রতিপক্ষকে নিয়ে দুশ্চিন্তার প্রয়োজন নেই।

তিনি আরো বলেন, গত উপনির্বাচনের সময় থেকে এখন পর্যন্ত আমি ভাষানটেক ও ক্যান্টনমেন্ট এলাকায় বেশি ঘুরছি এবং পরিকল্পনা করে ছোটখাটো কাজগুলো করার উদ্যোগ নিয়েছি। কালিবাড়ি থেকে মানিকদি-মাটিকাটা পর্যন্ত এবং ভাষানটেকের পুরো এলাকায় অনেক বেশি কাজের প্রয়োজন। যেখানে চাহিদা বেশি সেখানেই আমি ফোকাস করতে চাই। যে কারণে এই এলাকাগুলোতে বেশি ঘুরছি।

এমএসআই/এমজে

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com