স্টাফ রিপোর্টার , রাঙ্গামাটি :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দীপংকর তালুকদার পাহাড়ের দূর্গম রাঙ্গামাটি বরকল উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী মতবিনিময়, উঠান বৈঠক ও গণসংযোগ করছেন।
২৪ ডিসেম্বর ২০২৩ রবিবার সকালে বরকল উপজেলা সদর, কলাবুনিয়া, ছোট হরিণা, আইমাছড়া, ভূষণছড়া ও সুবলং ইউনিয়নে নৌকার পক্ষে গণসংযোগ ও প্রচারনা করেন তিনি।
গণসংযোগেকালে তিনি পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির পর পাহাড়ে যেসব উন্নয়ন হয়েছে, সেইসব উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় ১৫ বছরে রাঙ্গামাটির প্রত্যেকটি সেক্টরে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো আগামী ৭জানুয়ারী নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।
এসময় গণসংযোগ ও মতবিনিময় সভায় রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বৃষকেতু চাকমা, যুগ্ন সম্পাদক সন্তোষ কুমার চাকমা, রাঙ্গামাটি পৌরসভার মেয়র ও জেলা যুবলীগের সভাপতি আকবর হোসেন চৌধুরী, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদীকা মনোয়ারা আক্তার জাহান, বরকল উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুবির কুমার সহ সহযোগী ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।