ঢাকা, , ,
ঢাকা, , ,

খাগড়াছড়ির প্রত্যন্ত এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ,খাগড়াছড়ি :
“আস্থা,নির্ভরতা ও বিশ্বাস রাখুন সবসময়” এই নীতিকে সামনে রেখে খাগড়াছড়ির পানছড়িতে “খগেন্দ্র শান্তি ফাউন্ডেশন”-এর উদ্যোগে বিজয়ের মাস উপলক্ষ্যে প্রতিবছরের ন্যায় এবছরও বিভিন্ন দুর্গম এলাকায় চিকিৎসা বঞ্চিত মানুষকে চিকিৎসা দেওয়ার লক্ষ্যে ১হাজারের অধিক রোগীকে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ বিতরণ ও শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

 

 

 

সোমবার ২৫ ডিসেম্বর ২০২৩ পানছড়ির চেঙ্গী ইউনিয়নের সূর্যমোহন পাড়ায় তারাবন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ করা হয়। এ কর্মসূচিটি জেলা সদর হাসপাতালে সিনিয়র কনসাল্টেন্ট ডা: নয়ন ময় ত্রিপুরা’র ব্যবস্থাপনায় কর্মসূচি’র শুভ উদ্বোধন করেন পানছড়ি উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা।

 

 

এ দিন মেডিসিন ও চক্ষু রোগ,হৃদরোগ,ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ, নাক,কান ও গলা রোগ,গাইনী এন্ড অবস্ (মহিলা),বাত ব্যথা ও অর্থোপেডিক,শিশু-কিশোর রোগ,এলার্জি ও চর্মরোগ,দাঁতের রোগ,সার্জারী,কিডনী, মূত্রতন্ত্রের রোগ,রক্তের গ্রুপ নির্ণয়,ডায়াবেটিস পরীক্ষা,হেপাটাইটিস ও হার্টের রোগ নির্ণয় বিভিন্ন রোগের চিকিৎসাসেবা প্রদান করা হয়।

 

 

উপজেলা  প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা বলেন,আজ খগেন্দ্র শান্তি ফাউন্ডেশন এর উদ্যোগে প্রত্যন্ত এলাকায় বিনামূল্যে নির্ণয় করণ ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি টি অত্যন্ত যুগোপযোগী উদ্যোগ। আমরা এই মহতি কর্মকান্ডের অংশগ্রহণের সুযোগ করে দেয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি সাধুবাদ জানাই।

 

 

রাঙ্গামাটি সদর হাসপাতালের গাইনী ও মহিলা রোগ বিশেষজ্ঞ ও সিনিয়র কনসাল্টেন্ট ডাঃ জয়া চাকমা বলেন, খাগড়াছড়ি জেলার অত্যন্ত দুর্গম এলাকায় খগেন্দ্র শান্তি ফাউন্ডেশন মাধ্যমে আজকের এই মহতি বিনামূল্যে নির্ণয় কর্মসূচি ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণে অংশ নিয়েছি। এই কর্মসূচিতে সদর হাসপাতালের বিভিন্ন রোগের বিশেষজ্ঞ ডাক্তাররা চিকিৎসা সেবা দিয়েছে। এই কর্মসূচিটি এই রকম এলাকায় অত্যন্ত জরুরী ছিল। এখানকার মানুষ এই চিকিৎসা সেবা পেয়ে অনেক উপকৃত হবে বলে আমি বিশ্বাস করি।

 

 

খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রিপল বাপ্পি চাকমা বলেন, প্রত্যন্ত এলাকা হওয়ায় বিনামূল্যে চিকিৎসা সেবার কর্মসূচিটি আমরা এই এলাকাটি বেছে নিয়েছি এবং আমরা এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছি। ভবিষ্যতেও এ সকল প্রত্যন্ত এলাকায় মহতি কর্মসূচির ধারা অব্যাহত থাকবে।

 

 

খগেন্দ্র শান্তি ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও জেলা সদর হাসপাতালের সিনিয়র কনসাল্টেন্ট ডাঃ নয়ন ময় ত্রিপুরা বলেন, প্রতি বছর ন্যায় এবারও বিজয়ের মাস উপলক্ষ্যে ডিসেম্বর মাসে এ খাগড়াছড়ি জেলার ৯টি উপজেলায় প্রত্যন্ত এলাকায় অস্বচ্ছল ও দুঃস্থ জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ করে থাকি। আমার বাবা-মায়ের নামে প্রতিষ্ঠিত “খগেন্দ্র শান্তি ফাউন্ডেশন” এর উদ্যোগে প্রতিবছর বছর এই কর্মসূচিটি গ্রহণ করে থাকি। এর পাশাপাশি সদর হাসপাতালের সকল বিশেষজ্ঞ ডাক্তার,উপজেলা ও ইউনিয়নের সহযোগিতায় এই কর্মসূচি গ্রহণ করে থাকি। এই কর্মসূচিটি দীঘিনালা উপজেলা মেরুং ইউনিয়ন, মহালছড়ি উপজেলা,খাগড়াছড়ি সদর উপজেলা বেলতলী পাড়া ও ২৫ ডিসেম্বর সোমবার পানছড়ির ২নং চেঙ্গী ইউনিয়নের তারাবন ছড়া বিদ্যালয় মাঠে সম্পন্ন করেছি। এই ধারা ভবিষ্যতেও সামর্থ্য অনুযায়ী অব্যাহত থাকবে।

 

 

এ দিন চিকিৎসা সেবা প্রদান করেন গাইনী ও মহিলা (প্রসূতি) রোগ বিশেষজ্ঞ ও সিনিয়র কনসাল্টেন্ট ডাঃ জয়া চাকমা, শিশু রোগ বিশেষজ্ঞ ও আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রিপল বাপ্পি চাকমা,অর্থোপেডিক রোগ বিশেষজ্ঞ ও সিনিয়র কনসাল্টেন্ট ডাঃ নয়ন ময় ত্রিপুরা,মা ও শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ রাজর্ষী চাকমা,চক্ষু রোগ বিশেষজ্ঞ ডাঃ রতন খীসা, উচ্চ রক্ত চাপ-স্ট্রোক ও স্নায়ু রোগ বিশেষজ্ঞ, ডাঃ মোহাম্মদ রুবেল, বাত ব্যথা ও অর্থোপেডিক রোগ বিশেষজ্ঞ ডাঃ রাকিব সালাম,বাত ব্যথা,কোমর ব্যথা ও অর্থোপেডিক রোগ বিশেষজ্ঞ, ডাক্তার মোঃ শহীদুজ্জামান, বাত ব্যথা, বক্ষ ব্যধি, হৃদরোগ ও ডায়াবেটিস রোগ বিশেষজ্ঞ ডাঃ পূর্ণ জীবন চাকমা, নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ রাজেন্দ্র ত্রিপুরা, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ বিউটি চাকমা, দন্ত রোগ প্রযুক্তিবিদ সানু মারমা, দন্ত রোগ বিশেষজ্ঞ ডাঃ নিউটন চাকমা,মেডিসিন বক্ষ ব্যাধি ও চর্ম রোগ বিশেষজ্ঞ ডাঃ শিমুল কর, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাঃ মিউচিং মহাজন,হৃদরোগ-মেডিসিন ও চর্ম রোগ বিশেষজ্ঞ ডাঃ অনুতোষ চাকমাসহ আরও অনেকে।

 

এছাড়াও পানছড়ি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা , ইউপি চেয়ারম্যান আনন্দ জয় চাকমা সহ চেঙ্গী ইউনিয়নের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com