ঢাকা, , ,
ঢাকা, , ,

মুন্সিগঞ্জ ১ আসনের নৌকার প্রার্থী মহিউদ্দিন আহমেদের গনসংযোগ 

অধীর রাজবংশী,মুন্সিগঞ্জ:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর নৌকা মার্কা বিজয়ের লক্ষ্যে শ্রীনগরের প্রচারনা শুরু হয়েছে।

 

২৫ ডিসেম্বর ২০২৩ সোমবার উপজেলার যোলঘর বাজারে দুপুরে গণসংযোগ ও মতবিনিময় সভা করেন। সকাল থেকে শুরু হয়ে শ্রীনগর সদর বাজার সহ উপজেলার বিভিন্ন স্থানে  চলে এ প্রচারনা। এতে অংশ নেয় শ্রীনগর ও সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মিরা।

 

 

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ১ আসনের  আওয়ামী লীগের প্রার্থী মো: মহিউদ্দিন আহমেদ, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো: নুরুল আলম চৌধুরী, শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি তোফাজ্জল হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: মশিউর রহমান মামুন,কেন্দ্রীয় উপকমিটির ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব আজিজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মামুন, জেলা যুবলীগের সহ সভাপতি স্বপন রায়, উপজেলা  যুবলীগের সভাপতি ফিরোজ আল মামুন, সাধারণ সম্পাদক হাজি নেছার উল্লাহ সুজন,বাঘড়া ইউনিয়নের যুবলীগের সাবেক সভাপতি নুর ইসলাম মাস্টার প্রমূখ।

 

 

কর্মীরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের  মনোনীত প্রার্থী মহিউদ্দিন আহমেদকে নৌকা প্রতিকে ভোট দিয়ে বিজয় করার আহবান জানান।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com