ঢাকা, , ,
ঢাকা, , ,

বাইকে শোডাউন করায় স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে জরিমানা

সাতকানিয়া , চট্টগ্রাম প্রতিনিধি:
আচরণবিধি লঙ্ঘনের দায়ে নির্বাচনী এলাকায় স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থককে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

২৬ ডিসেম্বর ২০২৩ মঙ্গলবার বিকেলে স্বতন্ত্র প্রার্থী আব্দুল মোতালেবের (ঈগল) পক্ষে আচরণবিধি লঙ্ঘন করে মোটর সাইকেলে শোডাউনে নির্বাচনী প্রচারণার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাতকানিয়া সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী এ জরিমানা করেন।

 

 

সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী জানান, (২৬ ডিসেম্বর) মঙ্গলবার বিকালে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের বারদোনা ডেপুটি বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

 

 

এ সময় চট্টগ্রাম-১৫ আসনের স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রতীক ঈগলের পক্ষে মোটরসাইকেল সহযোগে শোডাউনের সময় হাতেনাতে ধরা হয়। শোডাউনটি ছত্রভঙ্গ করে দেয়া হয় এবং শোডাউন থেকে চিববাড়ীর মোবারক আলী ছেলে মোঃ বেলালকে (৩৮) আটক করে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর আওতায় ২ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে আচরণ বিধি লঙ্ঘন না করার জন্য সতর্ক করা হয়েছে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com