ঢাকা, , ,
ঢাকা, , ,

পানছড়ির চেঙ্গীতে বিএনপি-র ভোট বর্জনের লিফলেট বিতরণ

পানছড়ি , খাগড়াছড়ি প্রতিনিধি :
সর্বাত্নক অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে সারাদেশের ন্যায় ভোট বর্জনের আহবান জানিয়ে লিফলেট বিতরণ করেছে পানছড়ি উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

 

২৭ ডিসেম্বর ২০২৩ বুধবার সকালে সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম এর নেতৃত্বে নেতাকর্মীরা চেঙ্গী ইউনিয়নের বিভিন্ন পাড়ায় ও বাজারে লিফলেট বিতরণ করেন।

পরে পুজগাং বাজারে সংক্ষিপ্ত সভার মাধ্যমে কর্মসূচি শেষ করেন। এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, পাতানো ডামি নির্বাচন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল বর্জন করেছে। অবৈধ নির্বাচন কমিশনের অধীনে এ নির্বাচন আমরা মানি না। দেশের জনগণ ৭ জানুয়ারীতে ভোট কেন্দ্রে যাবেন না ৷ আমাদের সাখে একাত্বতা প্রকাশ করুন। নির্বাচনের দিন বুঝিয়ে দিতে হবে এ সরকার জনগণের সরকার নয়।

 

এ সময় ভোট বর্জন সহ নির্বাচন পর্যন্ত রাজপথে থেকে কঠোর আন্দোলনের আহবান জানান বক্তারা।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com