ঢাকা, , ,
ঢাকা, , ,

বাগেরহাটে আগুনে পুড়ল দুই দোকান

বাগেরহাটের রামপালে আগুনে দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৫০-৬০ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর। বুধবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নের সন্ন্যাসী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে মাদারদিয়া গ্রামের ইসহাক হাওলাদারের ছেলে মো. আলম হাওলাদারের হার্ডওয়্যারের দুটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

এ বিষয়ে আলম হাওলাদার বলেন, সকালে দোকান খোলার কিছুক্ষণের মধ্যে বৈদ্যুতিক শর্ট সার্কিট দ্বারা সৃষ্ট আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আমার চিৎকারে আশপাশের লোক এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিছুক্ষণ পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তারা এসে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকাণ্ডে আমার ৫০ থেকে ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমার শেষ সম্বল দোকান হারিয়ে আমি নিঃস্ব হয়ে পড়েছি। আমি সরকারের সহায়তা কামনা করি।

রামপাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মশিউর রহমান বলেন, সকালে আমরা ভুক্তভোগীর ফোন কল পেয়েই রওনা দেই। সেখানে গিয়ে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট দ্বারা সৃষ্ট আগুনে দোকান দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তিনি।

আবু তালেব/আরএআর

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com