ঢাকা, , ,
ঢাকা, , ,

রাঙ্গামাটিতে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে সেনাবাহিনীর মানবিক সহায়তা প্রদান

স্টাফ রিপোর্টার ,রাঙ্গামাটি :
রাঙ্গামাটি রিজিয়নের উদ্যোগে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

 

৩০৫ পদাতিক ব্রিগেড রাঙ্গামাটি রিজিয়নের উদ্যোগে বুধবার সকাল ৯ টায় রিজিয়ন মাঠ প্রাঙ্গনে এসব মানবিক সহায়তা এবং শীতবস্ত্র বিতরণ করেন রাঙ্গামাটি রিজিযন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ এসপিপি, এএফডব্লিউসি,পিএসসি।

 

এ সময় অসহায় ও দুস্থ পরিবারের আত্মকর্মসংস্থানের জন্য ৩টি সেলাই মেশিন, ঘর মেরামতের জন্য ঢেউটিন, দুস্থ ব্যক্তিদের চিকিৎসার জন্য ১লক্ষ ১৭ হাজার টাকা মানবিক সহায়তাসহ সর্বমোট ১লক্ষ ৬০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।

 

এ সময় মেজর মো: শফিকুল ইসলাম, মেজর তাজদিক বিন নজরুল, জিএসও-২ মেজর মো: আসফিকুর রহমানসহ অন্যান্য সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com