ঢাকা, , ,
ঢাকা, , ,

মানবাধিকার কমিশনের সঙ্গে ইসির বৈঠক বৃহস্পতিবার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে জাতীয় মানবাধিকার কমিশনের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)।

বৈঠকটি বৃহস্পতিবার বেলা ১১টায় নির্বাচন ভবনের প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সভা কক্ষে অনুষ্ঠিত হবে।

বুধবার (২৭ ডিসেম্বর) ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. শরিফুল আলম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ২৭টি দল এবং স্বতন্ত্র মিলে ১ হাজার ৮৯৫ জনের মতো প্রার্থী প্রচার চালাচ্ছেন। এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসহ মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলেও অভিযোগ করছেন অনেকে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com