ঢাকা, , ,
ঢাকা, , ,

রামগড়ে ৩টি করাত কলের মালিককে জরিমানা

রামগড় ,খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির রামগড়ে ৩টি করাত কলের মালিককে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

 

২৮ ডিসেম্বর ২০২৩ বৃহস্পতিবার দুপুরে উপজেলার ২ নম্বর পাতাছড়া ইউনিয়নে ২টি ও রামগড় পৌরসভার রামগড় বাজারে ১টি করাত কলে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মমতা আফরিন।

 

 

এ সময় আরো উপস্থিত ছিলেন, রামগড় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা রকুনোজ্জামান সহ বনবিভাগ ও রামগড় থানার পুলিশ প্রতিনিধি দল।

 

ভ্রাম্যমান আদালত পরিচালনাকরী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতা আফরিন বলেন, লাইসেন্স বিধিমালার ২০১২ এর দন্ড ১২ বিধি মোতাবেক লাইসেন্সের শর্তভঙ্গের অভিযোগে ভ্রাম্যমান আদালতে করাত কল মালিকগণকে অর্থ দণ্ডে দণ্ডিত করা হয়। এ কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে।

 

প্রসঙ্গত, রামগড় উপজেলায় ২৩টি করাত কল রয়েছে। যার অধিকাংশ লাইসেন্স থাকলেও নবায়নসহ লাইসেন্সের শর্ত মানছেনা।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com