ঢাকা, , ,
ঢাকা, , ,

পাহাড়ে উন্নয়নের গতি অব্যাহত রাখতে নৌকায় ভোট চাইলেন কুজেন্দ্র লাল ত্রিপুরা

এম জামান রাজ, স্টাফ রিপোর্টার. খাগড়াছড়ি :
বিগত পনের বছরে তিন পার্বত্য জেলায় শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগ-প্রযুক্তি-বিদ্যুতায়ন-কৃষি ও সুপেয় পানিসহ সেবা খাতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। একটি পক্ষ সরকারের এই উন্নয়নকে বাধা গ্রস্ত করার পাঁয়তারা চালাচ্ছে। তারা সাধারণ মানুষকে জিম্মি করে চাঁদাবাজি সরকার প্রদত্ত মৌলিক অধিকার থেকে বঞ্চিত করছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে ক্ষমতায় এসেই পাহাড়ের মানুষের মনের ব্যথা বুঝতে পেরেছিলেন। অসাম্প্রদায়িক পার্বত্য চট্টগ্রাম গড়তেই তিনি বিশ্বননন্দিত ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি (শান্তিচুক্তি)’ সম্পাদন করেছিলেন। সেই পথ ধরেই পাহাড়ে আজ বিপুল উন্নয়নের গতি বয়ে চলছে। পাহাড়ে উন্নয়নের গতি অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট দিন।

 

 

২৮ ডিসেম্বর ২০২৩ বৃহস্পতিবার বিকেলে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার বাইল্যাছড়ি এলাকায় নিবাচর্নী পথ সভায় এসব কথা বলেন , খাগড়াছড়ি ২৯৮ নং আসনের নৌকার প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন ।

 

এ সময় তিনি আরো বলেন, এক সময়ে পিছিয়ে থাকা পার্বত্যঞ্চলের মানুষ আজ উন্নয়নের সুফল পাচ্ছে। শান্তিচুক্তির ফলে পাহাড়ের যে শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নের শুরু হয়েছিল, তা আজও অব্যহত রয়েছে। শেখ হাসিনার সরকার যতদিন থাকবে ততদিন এদেশের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যাবে। তাই চলমান উন্নয়নের ধারা অব্যহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট চাইলেন কুজেন্দ্র লাল ত্রিপুরা।

 

পথ সভায় অন্যান্যদের মধ্যে, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান চাইথোঅং মারমা ও কংজরী চৌধুরী, খাগড়াছড়ি পৌর সভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সা. সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট আশুতোষ চাকমা, সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলম, গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা, প্রবীন সমাজসেবক চাইথোয়াই চৌধুরী এবং গুইমারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা প্রমুখ বক্তব্য রাখেন।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com