ঢাকা, , ,
ঢাকা, , ,

দীঘিনালায় দ্বাদশ নির্বাচনীয় মতবিনিময় সভা

দীঘিনালা , খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন আচরণ বিধি প্রতিপালন  নিশ্চিত করণে রির্টানিং কর্মকর্তাদের সাথে জন প্রতিনিধিদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

২৯ ডিসেম্বর শুক্রবার সকালে উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, বিশেষ অতিথি জেলা পুলিশ সুপার মুক্তা ধর ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলম।

 

সভায় জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। সকলের আন্তরিকতা ও সহযোগিতায় একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

জেলা পুলিশ সুপার মুক্তা ধর বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ করতে আমরা অঙ্গীকারবদ্ধ। এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে কঠোর অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা আশা করি স্থানীয় রাজনীতিবীদ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের নের্তৃবৃন্দের আন্তরিক সহযোগিতায় একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সক্ষম হবো।

 

 

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কাশেম, মেরুং ইউপি চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী প্রমূখ। এছাড়াও সভায় উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাহেনসা লতিফুর খায়ের, সহকারী কমিশনার (ভূমি) মো. আবুল হাসনাত খান, অফিসার ইনচার্জ মুহাম্মদ নুরুল হক, স্থানীয় রাজনৈতিক ব্যক্তি, জনপ্রতিনিধি, সাংবাদিক সহ সুশীল সমাজের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com