ঢাকা, , ,
ঢাকা, , ,

পুরান ঢাকায় প্রচুর ভোটারের উপস্থিতি থাকবে : সাঈদ খোকন

ঢাকা-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, কেন্দ্রে ভোটার আনার কৌশল নির্বাচন কেন্দ্রীক নয়। ৩০ বছর রাজপথে আছি, জনগণের সঙ্গে আছি, পাশে আছি। জনগণ সেটার স্বীকৃতি এবং উৎসাহ দেওয়ার জন্য আমাকে ভোট দেবে। পুরান ঢাকায় প্রচুর পরিমাণে ভোটারের উপস্থিতি থাকবে।

শনিবার (৩০ ডিসেম্বর) পুরান ঢাকার নাজিরা বাজারে গণসংযোগ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সাঈদ খোকন বলেন, ভোটের পরিবেশ খুব ভালো, এলাকার মানুষের স্নেহে আমি ধন্য হয়েছি। এই এলাকার মানুষ আমার জন্ম থেকে বেড়ে ওঠা সবকিছুই দেখেছেন। সুতরাং তারা আমাকে ভালোবাসা দিচ্ছেন, স্নেহ দিচ্ছেন এবং আমি ব্যাপক সাড়া পাচ্ছি। আল্লাহর মেহেরবানি থাকলে ৭ জানুয়ারি এই এলাকা থেকে নৌকা বিপুল ভোটে বিজয়ী হবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে ভরসায় নৌকা তুলে দিয়েছেন, পুরান ঢাকার জনগণ তার প্রতিদান দেবেন।

ঢাকা-৬ আসনে দীর্ঘদিন নৌকার প্রার্থী ছিলেন না জানিয়ে মোহাম্মদ সাঈদ খোকন বলেন, অন্য একটি প্রতীকে (লাঙ্গল) ভোট দিতে আমাদের কষ্ট হতো। কিন্তু দলীয় সিদ্ধান্তে অন্য প্রতীকের প্রার্থীকে ভোট দিতে হতো এই এলাকার হাজারো পরিবারকে। সেজন্য অনেকে ভোট দিতেও যেতেন না। নেত্রী এবার আমার হাতে নৌকা তুলে দিয়ে বলেছেন ‘পুরান ঢাকার মানুষকে নৌকা উপহার দিলাম।’ বিনিময়ে এই আসন আগামী ৭ জানুয়ারি আমরা নেত্রীর হাতে তুলে দেব। নেত্রী যে আবেগ নিয়ে, ভরসা নিয়ে আমাদের হাতে নৌকা তুলে দিয়েছেন আমরা সেই ভরসার প্রতিদান দেব।

প্রধানমন্ত্রীর উন্নয়নের কথা তুলে ধরে মোহাম্মদ সাঈদ খোকন বলেন, শেখ হাসিনা এমন একজন মানুষ যিনি জীবনের শেষ বয়সে এসেও আমাদের মতো ইয়ংদের থেকে বেশি পরিশ্রম করেন। আমরা তার সঙ্গে কাজ করে হয়রান হয়ে যেতাম, আমাদের রেস্ট নিতে হতো। কিন্তু নেত্রী সেই ফজর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত দেশের জন্য কাজ করে যান। নেত্রীর এই কাজের মধ্য দিয়ে আমাদের জীবনমান উন্নয়ন হয়েছে। আমাদের জীবন উন্নত হয়েছে।

এএসএস/এসকেডি

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com