ঢাকা, , ,
ঢাকা, , ,

শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন পুলিশ সুপার মুক্তা ধর

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি :
খাগড়াছড়িতে অসহায় ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে রাতের আঁধারে শীতবস্ত্র বিতরণ করলেন খাগড়াছড়ি পার্বত্য জেলার মানবিক পুলিশ সুপার মুক্তা ধর।

 

৩১ ডিসেম্বর রবিবার  সন্ধ্যায় জেলা শহরের বিভিন্ন স্থানে শীত বস্ত্র বিতরণ করেন তিনি।


বিতরণকালে শীতার্তদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা আপনাদেরই সন্তান। আপনাদের প্রতি বুক ভরা ভালবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে খাগড়াছড়ি জেলা পুলিশ এখানে এসেছে আপনাদেরকে আমাদের পরিবারের সদস্য হিসেবে পাশে দাঁড়াতে। এই শীতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো পুলিশ বাহিনীর দায়িত্ব বলে মনে করি। এ সময় তিনি মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ সহ সকল প্রকার ফৌজদারি অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে সবাইকে আহবান করেন।

 

এ সময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো: জসীম উদ্দিন,সদর থানা’র অফিসার্স ইনচার্জ তানভীর হাসান ও জেলা ডিআইওয়ান আনোয়ার হোসেনসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com