লিটন সরকার বাদল, কুমিল্লা : কুমিল্লা-১ আসনের বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় তিনি বলেন, আমার এখানে চাঁদাবাজ সন্ত্রাসীদের ঠাই নেই, সবাইকে নিয়ে শান্তির দাউদকান্দি গড়ে তুলব।
মঙ্গলবার (২ জানুয়ারি) উপজেলার কদমতলি নিজ বাসভবনে সকাল সাড়ে ১০ টায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি আরও বলেন, আপনারা জাতির দর্পন, সমাজ ও দেশ বিনির্মাণে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার গুরুত্বপূর্ণ কাজ ও দায়িত্ব। আপনারা বিগত দিনে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ তুলে ধরেছেন। আগামীর দিনগুলোতেও আশাকরি পাশে থাকবেন।
এক নারী সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইঞ্জিনিয়ার আব্দুস সবুর বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নারী জাগরণ ও ক্ষমতায়নের রোল মডেল। নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বিশ্ব নেতায় পরিণিত হয়েছেন।
নৌকার প্রার্থী বলেন, সর্বপুরি আমার মূল লক্ষ আমি চাই দাউদকান্দি-তিতাসে সন্ত্রাস, চাঁদাবাজ ও দুনীতিমুক্ত করে এই দুই উপজেলাকে নিরাপদ জনপদ হিসেবে গড়তে ।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের শিল্পবিষয়ক সম্পাদক বশিরুল আলম মিয়াজী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদার, সাংবাদিক নেতা সাংবাদিক হাবিবুর রহমান ও সাংবাদিক রাশেদুল ইসলাম লিপু, লিটন সরকার বাদল, লেয়াকত হোসেনসহ আরও অনেকে।