ঢাকা, , ,
ঢাকা, , ,

ফটিকছড়িতে ২১ মামলার আসামী অস্ত্রসহ আটক

ফটিকছড়ি , চট্টগ্রাম প্রতিনিধি :
ফটিকছড়িতে আজগর আলী (৫০) নামে ২১ মামলার এক আসামীকে অস্ত্রসহ গ্রেফতার করেছে ফটিকছড়ি থানা পুলিশ।

 

২ জানুয়ারী ২০২৪ সোমবার দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার নাজিরহাট পৌর সদর আদর্শ উচ্চ বিদ্যালয়ের পুরাতন গেইট সংলগ্ন হতে তাকে আটক করে।

 

পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে আসামী আজগর আলীকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরী একনলা বন্দুক (এলজি) উদ্ধার করা হয়।

 

সত্যতা স্বীকার করে ফটিকছড়ি এস.আই নাজমুল হক জানান আইনি প্রক্রিয়া শেষে আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে ফটিকছড়ি থানায় অস্ত্র, মাদকসহ ২১ মামলাটি মামলা রয়েছে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com