ঢাকা, , ,
ঢাকা, , ,

শ্রীনগরের বাঘড়ায় নৌকার পক্ষে গণসংযোগ

স্টাফ রিপোর্টার, মুন্সিগঞ্জ :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ ১ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মহিউদ্দিন আহমেদের পক্ষে গণসংযোগ করেছেন বাঘড়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

 

 

২ জানুয়ারী ২০২৪ মঙ্গলবার দিনব্যাপী বাঘড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলামের নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বাঘড়া বাজার, জাহানাবাদ, তালুকদার মোড়সহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় নৌকার পক্ষে গণ সংযোগ করেন।

 

 

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল হক, বাঘড়া ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তালেব তালুকদার, সাধারণ সম্পাদক আসালত বেপারী, বাঘড়া ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক আফজাল বেপারী, মোঃ বাবুল প্রমুখ।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com