ঢাকা, , ,
ঢাকা, , ,

পানছড়িতে ১ম বারের মতো দিনব্যাপী নির্বাচনী প্রচারণায় জাতীয় পার্টির প্রার্থী মিস মিথিলা রোয়াজা

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
পানছড়িতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১ম বারের মতো দিনব্যাপী নির্বাচনী প্রচারণায় জাতীয় পার্টির প্রার্থী মিস মিথিলা রোয়াজা জনসমর্থন আদায়ে দিনব্যাপী নির্বাচনী প্রচারণায় করেছেন।

 

৩ জানুয়ারী বুধবার দুপুর থেকে পানছড়ি উপজেলার মোহাম্মদপুর ,ইসলামপুর,দমদম,পানছড়ি বাজার,উল্টাছড়ি সহ বেশ কয়েকটি গ্রামে ভোটারদের সাথে মতবিনিময় ও নির্বাচনী প্রচারণা চালান।

 

প্রচারণায় জাতীয় পার্টির প্রার্থী মিস মিথিলা রোয়াজা বলেন, ৬৮ হাজার গ্রামের কৃষক জনতা বাঁচলে বাংলাদেশ বাঁচবে। পল্লীবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদের লাঙ্গল প্রতীক নিয়ে আপনাদের কাছে এসেছি। ভোট আপনার আমানত আপনার ভোট দিতে নির্ভয়ে কেন্দ্রে যাবেন।

 

এ সময় খাগড়াছড়ি জেলা আহবায়ক মনিন্দ্র লাল ত্রিপুরা, পানছড়ি উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আয়েত আলী আমিন, আহবায়ক কমিটির সদস্য সচিব আব্দুল হালিম সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীগন অংশ গ্রহন করেন।

 

উল্ল্যেখ্য , এটাই প্রথম বারের মতো পানছড়ি উপজেলায় জাতীয় পার্টির প্রার্থী মিস মিথিলা রোয়াজা-র ভোটারদের সাথে মত বিনিময় ও নির্বাচনী প্রচারণা।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com