ঢাকা, , ,
ঢাকা, , ,

খাগড়াছড়িতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
জেলা পুলিশ সুপারের সার্বিক সহযোগিতায় ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) খাগড়াছড়ি জেলা শাখা’র ব্যবস্থাপনায় জেলার বিভিন্ন উপজেলায় দরিদ্র ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

 

বুধবার ৩ জানুয়ারি বিকালে সংগঠনের জেলা শাখা’র নেতৃবৃন্দ ও সদস্যরা জেলার বিভিন্ন উপজেলায় ছিন্নমূল, অস্বচ্ছল ও শীতার্তদের বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র বিতরণ করেন।

বিভিন্ন উপজেলায় ছিন্নমূল,অস্বচ্ছল ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় নির্বাহি সদস্য মোহাম্মদ রাশেদুজ্জামান অলি, খাগড়াছড়ি জেলা শাখা সাধারণ সম্পাদক আবদুল জলিল , যুগ্ম সাধারণ সম্পাদক আকতার হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক ফারহানা আক্তার ও অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আলমগীর হোসেন, জেলা সাংগঠনিক সম্পাদক মিঠুন সাহা ও কার্যনির্বাহী সদস্য ইসমাইল হোসেন সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

 

বিতরণ কালে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) নেতৃবৃন্দরা খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর -এর এমন মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে, আর্তমানবতার কল্যাণে সমাজের বিত্তবানগন এগিয়ে আসলে অসহায় দুখী মানুষগুলোর দুঃখ অনেটাই দূর করা সম্ভব।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com