ঢাকা, , ,
ঢাকা, , ,

নৌকা বিজয়ের লক্ষে মুন্সিগঞ্জ ১ আসনের বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের এর গনসংযোগ

অধীর রাজবংশী ,মুন্সিগঞ্জ :
মুন্সিগঞ্জ-১ (শ্রীনগর- সিরাজদিখান) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিউদ্দিন আহমেদ নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ করেছে উপজেলা মহিলা লীগ।

 

 

নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে শ্রীনগর, সিরাজদিখান । জননেত্রী শেখ হাসিনার উন্নয়নে নৌকা মার্কার প্রতি আস্থাশীল হয়ে ৭ জানুয়ারীর নির্বাচনে তারা নৌকাকে বিজয়ী করতে উন্মুখ হয়ে আছেন। প্রচারণার শেষদিন বৃহস্পতিবার (৪ জানুয়ারী )শ্রীনগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে মহিলা নেত্রীরা এই কথা বলেন।

 

নেত্রীরা আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যা উন্নয়ন হয়েছে ৪০ বছরে ইতিহাসে তা কেউ করে দেখাতে পারেনি, এ ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই পঞ্চমবারের মতো ক্ষমতায় আনতে হবে। উন্নয়নের করতে চাইলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সঙ্গে থাকতে হবে, বাংলাদেশের উন্নয়নে আওয়ামীলীগ যা করেছে অতীতে তা কেউ কোনো দিন করে নাই।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসতে হবে। তাই আগামী ৭ জানুয়ারির নির্বাচনে বঙ্গবন্ধুর মার্কা নৌকা এবং শেখ হাসিনার মার্কা নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সোহেলা পারভীন রানু, শ্রীনগর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেহানা বেগমের নেতৃত্বে,উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহামিনা তুহিন,কোলাপাড়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি নাহিদা আক্তার মুন্নি, হাসাড়া ইউনিয়নের মহিলা আওয়ামী লীগের সভাপতি শামসুন্নাহার সুমি,উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেরুন নেছা প্রমুখ।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com