ঢাকা, , ,
ঢাকা, , ,

শেষ মূহুর্ত্বে নৌকার প্রচারণায় মানিকছড়িতে সরগরম

মানিকছড়ি, খাগড়াছড়ি প্রতিনিধি :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষ মূহুর্তে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় নৌকার সমর্থনে তৃণমূল থেকে সদরে আ. লীগের নেতাকর্মীরা দলবেঁধে নৌকার পক্ষে ভোট চেয়ে গণসংযোগ, পথসভায় সরগরম করেছে জনপদ।

 

৪ জানুয়ারী ২০২৪ বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত উপজেলার ওয়ার্ড, ইউনিয়ন, সদরসহ সর্বত্র স্বতঃস্ফূর্ত ভাবে গণসংযোগ ও পথসভা করেছে উপজেলা আ.লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

 

 

বিকেলে রাজবাড়ী নানুমা দেবী হলে উঠান বৈঠক ও বাজারে গণসংযোগ করেন উপজেলা আ.লীগ সভাপতি মো. জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীনসহ দলের সিনিয়র নেতারা। এ সময় আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দরাও স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থেকে ভোটারদের কাছে নৌকা প্রতীকের লিফলেট বিতরণ করে ৭ জানুয়ারী ভোট কেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে গণজোয়ার সৃষ্টির আহবান জানান।

 

 

এর আগে তিনটহরী, বাটনাতলী, যোগ্যাছোলায় গণসংযোগ করেন ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দ। কালাপানি এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগে অংশগ্রহণ করেন জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এম.এ.জব্বার।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com