ঢাকা, , ,
ঢাকা, , ,

দাউদকান্দি তিতাসে ৭০ সালের মত নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে : ইঞ্জিনিয়ার সবুর

লিটন সরকার বাদল, কুমিল্লা- ১ (দাউদকান্দি-তিতাস) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুুস সবুুর বলেন, ৭০ সালের মত নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে দাউদকান্দি তিতাস উপজেলায়।

 

বৃহস্পতিবার (৪ জানুয়ারী ) দাউদকান্দি ও তিতাস উপজেলায় পৃথক পৃথক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন তিনি একথা বলেন।

 

ইঞ্জিনিয়ার আব্দুস সবুর আরও বলেন, দাউদকান্দি তিতাসবাসী চায় সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত জনপদ। তাদের চাওয়া মতে কথা দিচ্ছি নির্বাচিত হলে, এখানে কোনো চাঁদাবাজি হবে না। কোনো ব্যবসায়ীকে চাঁদা দিতে হবে না। দাউদকান্দি তিতাসের জনগণের চাওয়া প্রত্যেকটি সমস্যা সমাধান করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যা উন্নয়ন হয়েছে ৪০ বছরে ইতিহাসে তা কেউ করে দেখাতে পারেনি, এ ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই পঞ্চমবারের মতো ক্ষমতায় আনতে হবে।

 

উন্নয়ন চাইলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সঙ্গে থাকতে হবে, বাংলাদেশের উন্নয়নে আওয়ামীলীগ যা করেছে অতীতে তা কেউ কোনো দিন করে নাই। এই এলাকার কমিউনিটি ক্লিনিকগুলোকে আরো আধুনিক করে স্বাস্থ্যসেবা জনগনের দোরগোড়ায় পৌছে দিতে কাজ করবো।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসতে হবে। তাই আগামী ৭ জানুয়ারির নির্বাচনে বঙ্গবন্ধুর মার্কা নৌকা এবং শেখ হাসিনার মার্কা নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী করতে হবে। তাহলে দেশ বাঁচবে, জাতি বাঁচবে, আপনারা বাঁচবেন।

 

তিতাস উপজেলার গাজীপুর কলেজ মাঠ এবং দাউদকান্দি বিশ্বরোড ঈদগাঁ মাঠ ও পৌরসদরের রাসেল স্কয়ারের সামনে পৃথক পৃথক জনসভায় আরও বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল মান্নান জয়, বশিরুল আলম মিয়াজী, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ আহসান হাবীব চৌধুরী লীল, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদার, তিতাস উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুজিবুর রহমান মুন্সি, সাধারণ সম্পাদক মহসিন ভূইয়া।

 

এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ছালে মোহাম্মদ টুটুল, জিএস সুমন সরকারসহ আরও অনেকে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com