ঢাকা, , ,
ঢাকা, , ,

দাউদকান্দিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ।

লিটন সরকার বাদল: দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরাফাতুল আলম পৌর সদরের বেগম আমেনা সুলতান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গঠনে প্রথমে স্মার্ট নাগরিক তৈরি করতে হবে। আর শিক্ষিত ও স্মার্ট জাতি গঠনে শিক্ষার্থীদের ভূমিকা অপরিসীম। তাই শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের পাশাপাশি ভাল বই মুখি হওয়ার চাই।

 

৫ জানুয়ারি সোমবার সকালে স্কুল মাঠে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষিকা মোসা : আয়েশা আক্তার মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক (পিপিএম), বীর মুক্তিযোদ্ধা মোঃ খোরশেদ আলম, স্হানীয় সাংবাদিক লিটন সরকার বাদল।

এ সময় উপজেলা উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম ফজলুল হক, অত্র ইস্কুলের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকী মোসাম্মৎ নাছিমা আক্তার,সিনিয়র শিক্ষক মোঃ আল আমিন,সিনিয়র শিক্ষক মোঃ আবু হানিফসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

পুরস্কার বিতরণী, কবিতা আবৃত্তি, গান, নিত্য ও ডিসপ্লের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।

 

অনুষ্ঠানটি পরিচালনা করেন , অত্র স্কুলের শিক্ষার্থী সিফা আক্তার ও উপমা সূত্রধর।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com