ঢাকা, , ,
ঢাকা, , ,

খাগড়াছড়ি ক্যান্টঃ পাবলিক স্কুল ও কলেজে আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক , খাগড়াছড়ি :
খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 

 

০৭ ফেব্রুয়ারি ২০২৪ বুধবার বিকালে কলেজ মাঠে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার এবং ক্যান্টঃ পাবলিক স্কুল এন্ড কলেজের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান উপস্থিত ছিলেন ।

 

 

এ উপলক্ষ্যে  দিনব্যাপী রবীন্দ্র, নজরুল ও জসীম উদ্দীন তিনটি হাউস-এ বিভক্ত হয়ে শিক্ষার্থীদের প্রদর্শিত প্যারেড, পিটি, খেলাধুলা, যেমন খুশি তেমন সাজো এবং আকর্ষণীয় মিউজিক্যাল ডিসপ্লে, কারাতে ডিসপ্লে প্রদর্শন করেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও পদক বিতরণ করা হয়।

 

পুরস্কার বিতরণ পরপরেই প্রধান অতিথি’র বক্তব্যে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পড়াশুনার পাশাপাশি পাঠ্যক্রমিক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমেই মনের সুপ্ত সৃজন শীলতা ও নান্দনিকতার বিকাশ পরিপূর্ণ রূপে সম্ভব হয়। আমার প্রত্যাশা- আলোকিত মানুষ ও প্রকৃত দেশপ্রেমিক হয়ে তোমরাই গড়ে তুলবে মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ স্বপ্নের টেকসই ডিজিটাল বাংলাদেশ।

 

 

এ সময় ফারহানা আক্তার চৌধুরী,ক্যান্টঃ পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল রুবায়েত আলম,খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল আবুল আবুল হাসনাত, উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স’র নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, জেলার উচ্চপদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তা পরিচালনা পর্ষদের সদস্য সহ অভিভাবক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com