ঢাকা, , ,
ঢাকা, , ,

খাগড়াছড়ির গাছবানে জাবারাং এর উদ্যোগে নিরাপদ ইন্টারনেট দিবস উদযাপন

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি :
খাগড়াছড়ি সদর উপজেলার গাছবান উচ্চ বিদ্যালয়ে জাবারাং কল্যাণ সমিতি’র উদ্যোগে এবং প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও গ্রামীণফোন এর সহযোগিতায় নিরাপদ ইন্টারনেট দিবস উদযাপন এবং যুব-নেতৃত্বাধীন সম্প্রদায় ভিত্তিক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।

 

১০ফেব্রুয়ারি ২০২৪ ,শনিবার সকাল ১০টায় গাছবান উচ্চ বিদ্যালয়ের হলরুমে জাবারাং কল্যাণ সমিতি’র প্রোগ্রাম কো-অর্ডিনেটর বিনোদন ত্রিপুরা সঞ্চালনায় প্রধান শিক্ষক ভূপতি দেওয়ান’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজন চাকমা উপস্থিত ছিলেন ।

এ উপলক্ষ্যে অতিথিরা বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে অনলাইনে -ইন্টারনেটে থাকি নিরাপদ,একান্ত ব্যক্তিগত তথ্য শেয়ারিংয়ে বাড়তি সতর্কতা,সামাজিক যোগাযোগ ফিল্টারিং,অপরিচিতদের সাথে ম্যাসেজিং থেকে বিরত থাকা, ইন্টার নেট ব্যবহারের সুবিধা -অসুবিধা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

 

 

অন্যান্যদের মধ্যে ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের সদস্য বেনুকা ত্রিপুরা,ইউপি সদস্য ও কার্বারী পুর্ণ ভুষণ ত্রিপুরা, ইউপি সদস্য শ্যামল কান্তি ত্রিপুরা, গাছবান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ধনেশ্বর ত্রিপুরা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com