ঢাকা, , ,
ঢাকা, , ,

কদিন আগেই ‘লর্ড’ ছিল, এখন ৩ ফরম্যাটের অধিনায়ক : সুজন

সাকিব আল হাসানের জায়গায় নাজমুল হোসেন শান্তকে বাংলাদেশ টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয়েছে। নতুন অধিনায়কের নাম ঘোষণার একদিন পর আজ প্রতিক্রিয়া জানালেন বাংলাদেশের ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন্স ভাইস চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন।

বাজে ফর্মের কারণে ক্যারিয়ারে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রল আর সমালোচনার শিকার হয়েছিলেন শান্ত। তবে দমে না গিয়ে ব্যাট হাতেই সব সমালোচনার জবাব দিয়েছিলেন টপঅর্ডার এই ব্যাটার। এবার দেশের নেতৃত্বও পেলেন। সেদিকে ইঙ্গিত করে সুজন বলেন, ‘আমাদের সোশ্যাল মিডিয়া দেখে যদি সিলেক্টর তৈরি করি, সিলেক্টর-প্লেয়ারদের গালি দেই! ‘লর্ড’ শান্ত আজ তিন ফরম্যাটে বাংলাদেশের ক্যাপ্টেন। কয়দিন আগেই শান্ত ‘লর্ড’ ছিল। এসব কথা সোশ্যাল মিডিয়া থেকেই ছড়ায়।’

সুজনের চাওয়া, সমালোচনা হোক সুস্থভাবে, ‘আপনাদের দায়িত্বও খুব জরুরি। সমালোচনা থাকবেই। শান্ত ভালো খেলবে না, সমালোচনা হবে। লিপু ভাই ভালো কাজ করবে না, সমালোচনা হবে। কিন্তু লিপু ভাইয়ের ভালো কাজের কথাও বলতে হবে।’

এ ছাড়া শান্তকে অধিনায়ক হিসেবে দেখে অবাক হননি সুজন, ‘না অবাক করা না, শান্ত তো ৩ ফরম্যাটেই খেলছে। এটা আমার কাছে অবাক করা না। সাকিব যদি না করে আমি মনে করি শান্ত অন্যতম সেরা পছন্দ। এ নিয়ে সন্দেহ নেই। শান্ত একদম মাঠের ছেলে।

তিনি আরও যোগ করেন, হয়ত এক ফরম্যাটে অন্য এক ক্যাপ্টেন দিতে পারতাম। লাল বল সাদা বল আলাদা, হয়ত। অনেক সময় ভালোও হয় খারাপও হয়। যেহেতু শান্ত ৩ ফরম্যাট খেলছে। দল নিয়ে কাজ করতে পারবে। ওকে শুভকামনা জানাই, এক বছর দেওয়া হয়েছে ওকে। ও যেন ভালো কিছু করে, লম্বা সময় অধিনায়কত্ব করে, পারফরম্যান্স ধরে রাখে।’

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com