ঢাকা, , ,
ঢাকা, , ,

নানা আয়োজনে কাপ্তাইয়ে সরস্বতী পূজা অনুষ্ঠিত 

কাপ্তাই, রাঙামাটি প্রতিনিধি: 
মায়ের পায়ে পুষ্পার্ঘ্য, বিদ্যা লাভের আশায় সমবেত প্রার্থনা, প্রসাদ বিতরণ, গীতাপাঠ এবং ভক্তি মূলক সংগীতানুষ্ঠানের মাধ্যমে  বুধবার(১৪ ফেব্রুয়ারি)  কাপ্তাইয়ের বিভিন্ন মন্দিরে অনুষ্ঠিত হলো সরস্বতী পূজা।

 

 

কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু জানান, কাপ্তাইয়ের রাইখালী ত্রিপুরা সুন্দরী কালি মন্দির, চন্দ্রঘোনা আদি নারায়ণ বৈদান্তিক গীতা মন্ডপ, কর্নফুলী সরকারি কলেজ, লগগেইট জয়কালী মন্দির, ওয়াগ্গা মন্দির, বিএসপিআই পুজা মন্ডপ সহ বিভিন্ন মন্দিরে অনুষ্ঠিত হলো সরস্বতী পূজা।

 

 

এদিকে, সরস্বতী পূজা উপলক্ষে কাপ্তাই কর্ণফুলি সরকারি কলেজ শ্রী শ্রী বাণী অর্চনা পরিষদের   আয়োজনে সকালে  গীতাপাঠ, ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান  এবং দুপুরে প্রসাদ বিতরণ করা  হয়। এসময় কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্তের পরিচালনায় ভক্তি মূলক সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গীতাপাঠ করেন সীতাঘাট মা সীতা মন্দিরের অধ্যক্ষ জ্যোতির্ময়ানন্দ মহারাজ।

 

 

এছাড়া রাইখালী ত্রিপুরা সুন্দরী কালি মন্দিরে সরস্বতী পূজা উপলক্ষে পিঠা উৎসবের আয়োজন করা হয়। এতে চিতল পিঠা, ভাপা পিঠা, দুধ চিতল পিঠা, পুলি পিঠা সহ নানা প্রকার পিঠা পরিবেশন করা হয়। ওয়াগ্গা সরস্বতী পূজা মন্ডপ এবং কাপ্তাই বিএসপিআই  সনাতন বিদ্যার্থীদের আয়োজনে গীতাপাঠ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com