ঢাকা, , ,
ঢাকা, , ,

দাউদকান্দিতে এমপি ইঞ্জিনিয়ার আব্দুস সবুরকে নাগরিক সংবর্ধনা

লিটন সরকার বাদল: কুমিল্লা-১(দাউদকান্দি-তিতাস) আসনের সাংসদ ও আইইবি’র প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আব্দুস সবুরকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।

 

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে নাগরিক সংবর্ধনা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুল মান্নান জয়ের সভাপতিত্বে
উপজেলা নাগরিক ফোরামের আয়োজন করা হয়েছে।

 

এতে স্বাগত বক্তব্য দেন— কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সালেহ মোহাম্মদ টুটুল, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— কুমিল্লা-২ আসনের সাংসদ অধ্যাপক আব্দুল মজিদ, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম.রহুল আমিন, সাধারণ সম্পাদক মো. রওশন আলী মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক বাবু বাসুদেব ঘোষ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি পত্নী ইয়াসমিন বেগম, মেঘনা উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইফুলল্লাহ মিয়া রতন শিকদার, সাবেক জেলা পরিষদ সদস্য শিশির উদ্দিন নাছির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদারের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন— উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আহসান হাবীব চৌধুরী লিল মিয়া, পৌর মেয়র নাইম ইউসুফ সেইন, জেলা পরিষদ সদস্য নাজিম ইউসুফ রেইন, সাবেক যুবলীগ নেতা সরোয়ার হোসেন বাবু, মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মোজাম্মেল হক , কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জিএস সুমন সরকার, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি খন্দকার শাহজাহান, পৌরসভা প্যানেল মেয়র রকিবউদ্দীন রকিব।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com