ঢাকা, , ,
ঢাকা, , ,

আবারো পানছড়ি বাজার বয়কটের ঘোষনা দিলো পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ

স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি :
আগামী ২০ ফেব্রুয়ারি ২০২৪, মঙ্গলবার হতে আবারো পানছড়ি বাজার বয়কটের ঘোষনা দিয়েছে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ পানছড়ি ইউনিট।

 

 

শনিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৪ দুপুরে পানছড়ি ইউনিট ইনচার্জ আইচ্যুক ত্রিপুরা জানান, চাঞ্চল্যকর বিপুল-সুনীল-লিটন ও রুহিন খুনীদের গ্রেফতার ও আইনানুগ পদক্ষেপ গ্রহণে দৃশ্যমান অগ্রগতি পরিলক্ষিত না হওয়ায় ইউপিডিএফ পানছড়ি ইউনিট আগামী ২০ ফেব্রুয়ারি ২০২৪, মঙ্গলবার হতে ফের পানছড়ি বাজার বয়কট কার্যকর হবে ।

 

 

তিনি বলেন, বিপুল সহ চার তরুণ নেতার খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে ইউপিডিএফ পানছড়ি ইউনিট গত ১৫ ডিসেম্বর ২০২৩ থেকে পানছড়ি বাজার বয়কটের ডাক দেয়। পরবর্তীতে স্থানীয় প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে ১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাজার বয়কট স্থগিত করা হয়।

 

 

এদিকে বাজার বয়কট থেকে চালু হওয়ার স্থানীয়দের মাঝে প্রান চাঞ্চল্য ফিরে আসে। আজ পুনরায় বাজার বয়কটের ঘোষনায় সকলেই এক অজানা আতংকের মাঝে আছে। এতে সাধারণ ব্যবসায়ী ও স্থানীয়রা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com