ঢাকা, , ,
ঢাকা, , ,
ফটিকছড়ির খিরাম ইউপি নির্বাচন

ছোটদের সাথে খেলার মাঠে চেয়ারম্যান প্রার্থী সৌরভ

ফটিকছড়ি , চট্টগ্রাম প্রতিনিধি :
ইউনিয়নের প্রবীনদের সাথে নিয়ে মনোনয়ন জমা দেয়ার পর এবার ছোটদের সাথে ফুটবল খেলে ভাইরাল হলেন ফটিকছড়ির খিরাম ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান সোহরাব হোসেন সৌরভ।

 

 

১৭ ফেব্রুয়ারী শনিবার সকালে ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বনিকপাড়া এলাকা পরিদর্শনে গিয়ে ওই এলাকার শিশু কিশোরদের সাথে ফুটবল খেলায় মেতে উঠেন চেয়ারম্যান সৌরভ।

 

 

বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে। এদিকে, নির্বাচনী মাঠে খিরাম ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন সৌরভের একের পর এক ব্যতিক্রমী তৎপরতা এলাকায় বেশ সাড়া ফেলেছে।

 

এ নিয়ে স্থানীয় বেশ কয়েক জনের সাথে কথা হলে তারা চেয়ারম্যানের এমন তৎপরতাকে সাধুবাদ জানিয়ে বলেন , একজন ইউপি চেয়ারম্যানকে বহু গুণের অধিকারী হতে হয়। ইউপি চেয়ারম্যানরা শুধু মাত্র শালিশ-বিচার কিংবা অবকাঠামো উন্নয়নে সীমাবদ্ধ থাকলে চলবেনা। চেয়ারম্যনদের জনবান্ধব হওয়ার পাশাপাশি সৃষ্টিশীল মেধা- মনন থাকা চাই। তবেই একটি ইউনিয়ন কাঙ্খিত উন্নয়নের মাধ্যমে দ্রুতগতিতে এগিয়ে যাবে।

 

জানতে চাইলে খিরাম ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন সৌরভ বলেন ঐ এলাকার রাস্তা দিয়ে যাওয়ার পথে লক্ষ্য করলাম স্থানীয় শিশু কিশোররা ফুটবল খেলছে। তখন আমার নিজের ছোট বেলার স্মৃতি মনে পড়ে যায়। সাথে সাথে গাড়ি থেকে নেমে তাদের সাথে যুক্ত হয়ে কিছুক্ষণ খেলতে চেষ্টা করেছি।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com