ঢাকা, , ,
ঢাকা, , ,

মিরসরাই পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক

মিরসরাই , চট্টগ্রাম প্রতিনিধি :
মিরসরাই পৌরসভার বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শাহিনা সুলতানা।

 

২০ ফেব্রুয়ারী ২০২৪ ,মঙ্গলবার দুপুরে পৌরসভা কার্যালয় এবং চলমান এলজিপি আরআরপি প্রজেক্টের অধীনে বাস্তবায়নাধীন ৫নং ওয়ার্ডের মীর কমিউনিটি সেন্টার সড়ক ও ১নং ওয়ার্ডের মহাজন বাড়ী সড়ক তিনি পরির্দশন করেন।

 

এ সময় উপজেলা নির্বাহী অফিসার  মাহফুজা জেরিন, মিরসরাই পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন, পৌর নির্বাহী কর্মকর্তা কাইয়ুম উদ্দিন, প্রধান সহকারি মো. সাইফুল ইসলাম, উপ-সহকারি প্রকৌশলী মো. গোলাম হায়দার মাসুম সহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।

 

পৌরসভা কর্তৃক নাগরিক সেবায় সন্তুষ্ট প্রকাশের পাশাপাশি চলমান উন্নয়ন কাজ দ্রুত সমাপ্ত করার জন্য তাগাদা দেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শাহিনা সুলতানা।

 

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com